ঈমান, আত্মসম্মান ও মানসিক প্রশান্তি রক্ষায় যাদের এড়িয়ে চলতে বলা হয়েছে-
মুমিনরা কাদের সঙ্গ বর্জন করবে এবং কেন? — আল-কোরআনের আলোকে বর্জন ও উপেক্ষার নীতিমালা
জাহেল, বিদ্রূপকারী ও হঠকারীদের উপেক্ষা করা: ‘ইবাদুর রহমান’-এর বৈশিষ্ট্য ও কোরআনিক নির্দেশনা
১. যারা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা-বিদ্রূপ ও উপহাস করে (সূরা আল-আনআম: ৬৮):
আয়াত: "আর যখন আপনি তাদেরকে দেখেন যারা আমার আয়াতসমূহ নিয়ে উপহাসমূলক আলোচনায় মগ্ন হয়, তখন আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন (উপেক্ষা করুন), যে পর্যন্ত না তারা অন্য কোনো প্রসঙ্গে লিপ্ত হয়।"অনুধাবন: এখানে আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছেন যে, কোনো মজলিসে বা আড্ডায় যদি আল-কোরআনের কোন আয়াতকে নিয়ে ব্যাঙ্গ করা হয়, তবে সেখানে বসে থাকা যাবে না। তাদের সাথে তর্কে না জড়িয়ে সেখান থেকে উঠে যাওয়া বা তাদের এড়িয়ে চলাই মুমিনের কাজ।
২. জাহেল বা মূর্খ—যারা অহেতুক তর্কে লিপ্ত হতে চায় এবং ‘ইবাদুর রহমান’ হিসেবে তাদের এড়িয়ে চলা (আয়াত ৭:১৯৯, ২৫:৬২):
আয়াত ১: "ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন, সৎকাজের নির্দেশ দিন এবং মূর্খদের (জাহেলদের) এড়িয়ে চলুন।" (৭:১৯৯)আয়াত ২: "আর দয়াময় আল্লাহর (প্রকৃত) বান্দা (ইবাদুর রহমান) তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবংতাদের সাথে যখন মূর্খরা (জাহেলরা) কথা বলতে থাকে (তর্ক বা কটূক্তি করে), তখন তারা বলে, ‘সালাম’ (শান্তি) [অর্থাৎ তর্কে না জড়িয়ে বিদায় নেয়]।" (২৫:৬৩)অনুধাবন: এই শ্রেণীর মানুষরা সাধারণত উস্কানিমূলক কথা বলে ঝগড়া লাগাতে চায়। আল্লাহ নির্দেশ দিয়েছেন তাদের কথার উত্তর একই ভাষায় না দিয়ে ভদ্রভাবে ‘সালাম’ বলে বা উপেক্ষা করে চলে যেতে। এটি মুমিনের আভিজাত্য বা ‘ডিগনিটি’ রক্ষা করে।
৩. যারা অসার ও অনর্থক কথাবার্তায় (Lagw) লিপ্ত (আয়াত ২৮:৫৫, ২৩:৩)
আয়াত: "আর যখন তারা কোনো অসার (বাজে) বাক্য শোনে, তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে... আমরা মূর্খদের সাথে জড়াতে চাই না।" (২৮:৫৫)অনুধাবন: এখানে উপেক্ষা করা বা পাশ কাটিয়ে যাওয়া হলো আত্মসম্মানবোধের পরিচায়ক। মুমিনরা নিজেদের মূল্যবান সময় নষ্ট করে না এবং নোংরা আলাপে নিজেদের জবান মলিন করে না।
৪. যারা কেবল দুনিয়াকামী এবং আল্লাহর স্মরণ থেকে বিমুখ (সূরা আন-নাজম: ২৯)
আয়াত: "অতএব আপনি তাকে উপেক্ষা করুন (তার থেকে মুখ ফিরিয়ে নিন), যে আমাদের স্মরণে বিমুখ হয়েছে এবং কেবল পার্থিব জীবনই কামনা করে।"অনুধাবন: মুমিনদের বলা হয়েছে, যাদের জীবনের একমাত্র লক্ষ্য ভোগবিলাস, তাদের সঙ্গ বা প্রভাব থেকে দূরে থাকতে হবে, যাতে মুমিনদের আখেরাতমুখী মানসিকতা ক্ষতিগ্রস্ত না হয়।
৫. যারা মুখে বিশ্বাসী কিন্তু অন্তরে অবিশ্বাসী (4:৬৩)
আয়াত: "অতএব, আপনি তাদের উপেক্ষা করুন (তাদের ওজর-আপত্তি শুনবেন না), তাদেরকে নসিহত করুন এবং তাদের মর্মে দাগ কাটে এমন হিতোপদেশ দিন।"অনুধাবন: এখানে উপেক্ষা করার অর্থ হলো—তাদের ষড়যন্ত্রকে ভয় না পাওয়া এবং তাদের মিথ্যা ওজরের ওপর ভরসা না করা।
৬. মুশরিক বা সত্য প্রত্যাখ্যানকারী (15: ৯৪)
আয়াত: "অতএব আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে তা আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন এবং মুশরিকদের উপেক্ষা করুন (তাদের থেকে মুখ ফিরিয়ে নিন)।"
৭. কুফরী ও ফাসিক অবস্থায় মৃত মুনাফিক (9: ৮৪)
আয়াত: "আর তুমি তাদের মধ্য থেকে মারা গেছে এমন কারো ওপর কখনও সলাত কোরো না এবং তার কবরের পাশে দাঁড়াবে না। নিশ্চয় তারা আল্লাহর ও তাঁর রসূলের সাথে কুফর করেছে এবং তারা ফাসিক অবস্থায় মারা গিয়েছে।"অনুধাবন: এটি ‘উপেক্ষা’ বা ‘বর্জনে’র চূড়ান্ত পর্যায়। জীবিত অবস্থায় সতর্ক থাকার পাশাপাশি, মৃত্যুর পর তাদের সাথে আধ্যাত্মিক সম্পর্কও ছিন্ন করতে হবে।
৮. দাম্পত্যসাথীদের মধ্যে ও সন্তানদের মধ্যে যারা ‘শত্রু’ বা দ্বীনের পথের বাধা (64: ১৪)
আয়াত: "হে মুমিনগণ! তোমাদের দাম্পত্যসাথীদের মধ্যে ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু... আর যদি তোমরা তাদেরকে মার্জনা করো (ভুল উপেক্ষা করো/তাসফাহু), তাদের দোষ এড়িয়ে যাও এবং ক্ষমা করে দাও, তবে নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল..."অনুধাবন: এখানে উপেক্ষা করার অর্থ হলো—তাদের ওপর রাগ না করা এবং পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে তাদের ভুলগুলো দেখেও না দেখার ভান করা (সংশোধনের চেষ্টা সহকারে)।
৯. আল্লাহ ও তাঁর রাসূলের চরম বিরুদ্ধাচরণকারী আত্মীয়-স্বজন (সূরা আল-মুজাদালাহ: ২২)
আয়াত: "আপনি আল্লাহ ও পরকালে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় পাবেন না, যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব বা ভালোবাসা পোষণ করে, এমনকি তারা যদি তাদের পিতা, পুত্র, ভাই বা জ্ঞাতি-গোষ্ঠীও হয়..."অনুধাবন: এখানে ‘আবেগীয় উপেক্ষা’ (Emotional Detachment) করতে বলা হয়েছে। অর্থাৎ, তাদের প্রতি আত্মীয়তার সাধারণ হক আদায় করা যাবে, কিন্তু অন্তরের গভীর বন্ধুত্ব রাখা যাবে না যা ঈমানকে দুর্বল করে।
১০. চূড়ান্ত হঠকারী ও সত্য বিমুখ জাতি—দাওয়াতের পর (সূরা আয-যারিয়াত: ৫১:৫৪-৫৫; সূরা আল-কামার: ৫৪:৬)
আয়াত: "অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন (ফাতাওয়াল্লা ‘আনহুম), এতে আপনার কোনো দোষ নেই।" (৫১:৫৪)অনুধাবন: এটি মুমিনদের দায়মুক্তির ঘোষণা। সত্য পৌঁছে দেওয়ার পর হঠকারীদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া একটি কৌশলগত সিদ্ধান্ত, যাতে নিজের শক্তি ও সময় নষ্ট না হয়।
১১. আত্মিকভাবে ‘মৃত’ ও ‘বধির’—যারা সত্য শুনে পিঠ ফিরিয়ে নেয় (সূরা আন-নামল: ২৭:৮০; সূরা আর-রূম: ৩০:৫২)
আয়াত: "নিশ্চয় আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না এবং আপনি বধিরকেও আহ্বান শোনাতে পারবেন না, যখন তারা পিঠ দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যায়।"অনুধাবন: এই আয়াতগুলো শেখায় যে, যারা সত্য শোনার যোগ্যতাই হারিয়ে ফেলেছে এবং ইচ্ছাকৃতভাবে পিঠটান দেয়, তাদের নিয়ে মুমিনদের হতাশ হওয়ার কিছু নেই; বরং তাদের এড়িয়ে চলাই শ্রেয়।
ভিডিও-১
ভিডিও-২
