বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে বিশেষ সুনাম অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাসাচুসেটসের মেফর্ডে অবস্থিত টাফটস বিশ্ববিদ্যালয় পুষ্টি বিজ্ঞান ও খাদ্য প্রযুক্তি ক্ষেত্রে সুনাম রয়েছে। যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন স্কুল গবেষণা ও প্র্যাকটিক্যাল ট্রেনিং সরবরাহ করে। খাদ্যনিরাপত্তা, গুণমান নিয়ন্ত্রণ ও উদ্ভাবনে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৈশ্বিক খাদ্যনিরাপত্তায় এর বিশেষ অবদান রয়েছে। নেদারল্যান্ডসের ওয়াগেনিংন বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় বিশ্বে খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্ষেত্রে রীতিমতো খ্যাতি অর্জন করেছে। এর খাদ্য প্রযুক্তি বিভাগ খাদ্যপণ্য বিকাশ, নিরাপত্তা ও টেকসই অনুশীলনে গবেষণা করে। খাদ্য উদ্ভাবনে এটি অন্যতম শীর্ষস্থানীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ডেভিস খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি এ বিশ্ববিদ্যালয়ের মূল কেন্দ্র। বাস্তবমুখী শিক্ষাদানে গবেষণা, খাদ্য প্রক্রিয়াকরণ ও নিরাপত্তায় এর বিশেষ অবদান রয়েছে। শিক্ষার্থীরা হাতেকলমে অভিজ্ঞতা লাভ করতে পারেন। ক্রোয়েশিয়ার জাগরেবের বিশ্ববিদ্যালয়ে ফুড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের কার্যক্রম অত্যন্ত গুরুত্ব দিয়ে পরিচালিত হয়। খাদ্য মাইক্রোবায়োলজি, প্রক্রিয়াকরণ ও প্রযুক্তিতে জোর দেয়া হয়। ইন্ডাস্ট্রি ও মান নিয়ন্ত্রণে এর ভূমিকা প্রশংসনীয়।
দৈ. বনিক বার্তা: লিংক: https://bonikbarta.com/common-room/c1Y5C3I1xDyKDkFb
যুগের চাহিদায় একে একে ফুড ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য সামঞ্জস্যপূর্ণ নামে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো ডিগ্রি প্রদান শুরু করে। যেমন নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, ফুড ইঞ্জিনিয়ারিং, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বা নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, ফুড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ফুড ইঞ্জিনিয়ারিং), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং (প্রাক্তন এগ্রো প্রসেস অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ফুড ইঞ্জিনিয়ারিং), কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি (অ্যাপ্লায়েড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি) ইত্যাদি
দৈ. বনিক বার্তা 10/11/25