১০টি মৌলিক Commandment- ইহদিনাস সিরাতাল মুসতাকীম! Ten commandments

আমরা প্রতিদিন সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে আবেদন করি—

“ইহদিনাস সিরাতাল মুসতাকীম”-আমাদেরকে সরল/সুদৃঢ় পথ দেখান (সূরা আল-ফাতিহা ১:৫)

❓প্রশ্ন

সিরাতাল মুসতাকীম কী?


📖 আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট জবাব

আল্লাহ তাআলা এই দোয়ার উত্তরে কুরআনের ভেতরেই আমাদেরকে বাস্তব সংজ্ঞা দিয়ে দিয়েছেন—

“আর নিশ্চয় এটাই আমার সুদৃঢ় পথ।
সুতরাং তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথের অনুসরণ কোরো না-৬:১৫৩


তাহলে সিরাতাল মুসতাকীম তা জেনে নেই-

সূরা আল-আন‘আম ৬:১৫১–১৫৩-এ আল্লাহ তাআলা ১০টি মৌলিক Commandment জারি করে ঘোষণা করেন—

➡️ এই আদেশসমূহই হলো সিরাতাল মুসতাকীম

এগুলো কোনো বিমূর্ত ধারণা নয়, বরং—

➥ কী বিশ্বাস করবে
➥ কাকে মান্য করবে
➥ কিভাবে পরিবার, সমাজ ও মানবতার সাথে আচরণ করবে
—এর পূর্ণাঙ্গ নির্দেশনা


  
📌 সালাতের দোয়া কেবল মুখে নয়—

এর জবাব বাস্তব জীবনে আমল করার মাধ্যমেই পূর্ণ হয়।


⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা

আল্লাহ শুধু পথ দেখিয়েই থেমে যাননি, সতর্কও করেছেন—

“বিভিন্ন পথ অনুসরণ কোরো না,

তাহলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে- আয়াত ৬:১৫৩

📍বহু মতবাদ, প্রবৃত্তি, সংস্কৃতি ও মনগড়া ধর্ম—
এসবই “সুবুল” (বহু পথ), কিন্তু
সিরাত একটাই


🖼️স্মরণে রাখার  পয়েন্ট:

■ আনুষ্ঠানিকতা নির্ভর সালাতে দিনে অন্তত ১৭ বার সিরাতাল মুসতাকীম চেয়ে থাকি-

■ আল্লাহ আমাদের সামনে ১০টি Commandment রেখে দিয়েছেন:

■ প্রশ্ন এখন আর “পথ কী?” নয়

■ প্রশ্ন হলো—
আমি কি সেই পথে চলছি?

দোয়া ছাড়া আমল অসম্পূর্ণ,
আর আমল ছাড়া দোয়া দাবি মাত্র।

░ ▓▒░10 Commandment░▒▓ ░

📊 আল কোরআন, সূরা আল-আনাম আয়াত ৬:১৫১-১১৫৩ 

বলো! তোমরা এস! তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন আমি সেগুলো বর্ণনা করছি যে, তোমরা তাঁর সাথে কোনোকিছু শিরক করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার আবশ্যক আর দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, আমরা তোমাদেরকে রিযিক দিই এবং তাদেরকেও। আর তোমরা অশ্লীলতাগুলোর কাছেও যাবে না, সেগুলোর থেকে যা প্রকাশ্য এবং যা গোপনীয়। আর তোমরা যথার্থ কারণ ছাড়া কোনো প্রাণকে হত্যা করবে না, যা আল্লাহ হারাম করেছেন। সেসবই, যার প্রতি তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যেন তোমরা অনুধাবন করো। আর তোমরা সেভাবে ছাড়া ইয়াতিমের সম্পদের কাছেও যেও না যেটা কল্যাণকর, যতক্ষণ না সে তার শক্তি-সামর্থ্যে উপনীত হয়। এবং তোমরা পরিমাপ ও পরিমাপক ন্যায়ের সাথে পূর্ণ করে দাও। আমরা কাউকে তার সামর্থ্য ব্যতিরেকে দায়িত্ব দিই না। আর যখন তোমরা কথা বলো তখন ন্যায্যতা বজায় রাখ, যদি সে নিকটাত্মীয়ও হয়। এবং তোমরা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করো। সেসবই, যার প্রতি তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। আর নিশ্চয় এটাই আমার সুদৃঢ় পথ। সুতরাং তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথের অনুসরণ কোরো না। তাহলে সেটা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। সেসবই, যার প্রতি তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। 

আয়াত অনুধাবন (তাদাব্বুর):

উক্ত ৬:১৫১–১৫৩ আয়াতগুলোতে আল্লাহ তাআলা যে হারাম কাজ থেকে বিরত থাকতে ও যে আদেশগুলো মেনে চলতে বলেছেন, সেগুলোকে স্পষ্টভাবে তালিকা করলে মোট ১০টি মৌলিক নির্দেশনা পাওয়া যায়।

এই ১০টি নির্দেশনা একত্রে আবার বিস্তৃতভাবে এসেছে সূরা আল-ইসরা ১৭:২২–৩৯-এ  এজন্য অনেক এগুলোকে “Qur’anic Ten Commandments” বলে উল্লেখ করা যায়। এই দুই জায়গার আয়াত একত্রে পড়লে বোঝা যায়-

[কোরআন প্রথমে নীতি দেয়, পরে তার বাস্তব ব্যাখ্যা দেয়। 

 আয়াত ৬:১৫১–১৫৩ = নীতিমালা (Principles)

আয়াত ১৭:২২–৩৯ = বিস্তারিত প্রয়োগ (Practical Code)]

নিচে ধারাবাহিকভাবে তালিকা ও সংখ্যা দেওয়া হলো—


আল-কোরআনের ১০টি মৌলিক Commandment (৬:১৫১–১৫৩)

1. শিরক বর্জন (রবের সাথে কোনো কিছু যুক্ত না করা (শিরক):

অনুধাবন: (৪:৩৬, ১৭:২২, ৩১:১৩, ৩৯:৬৫)

2. পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা (পিতা-মাতার হক)

অনুধাবন: (১৭:২৩–২৪, ৪:৩৬, ২৯:৮, ৪৬:১৫)

3. সন্তানের জীবন রক্ষা

অনুধাবন: (১৭:৩১, ৮১:৮–৯, ৬:১৪০)

4. অশ্লীলতার নিকটেও না যাওয়া (প্রকাশ্য ও গোপন)

নুধাবন: (৭:৩৩, ১৭:৩২, ২৪:১৯)

5. ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো প্রাণ হত্যা না করা

অনুধাবন: (৫:৩২, ১৭:৩৩, ২৫:৬৮)

6. ইয়াতিমের সম্পদের নিকট অন্যায়ভাবে না যাওয়া (ইয়াতিমের অধিকার)

অনুধাবন: (৪:১০, ১৭:৩৪, ২:২২০)

7. মাপ ও ওজনে ন্যায়বিচার করা  (মাপ ও ওজনে ইনসাফ)

অনুধাবন: (১৭:৩৫, ৫৫:৯, ৮৩:১–৩)

8. কথাবার্তায় ন্যায়পরায়ণ হওয়া (আত্মীয়ের বিরুদ্ধেও/ন্যায্য কথা বলা)

অনুধাবন: (৪:১৩৫, ৬:১৫২, ৩৩:৭০)

9. আল্লাহর অঙ্গীকার ও প্রতিশ্রুতি পূর্ণ করা (চুক্তি ও পথনির্দেশ)

অনুধাবন: (১৬:৯১, ৫:১, ১৭:৩৪)

10. একমাত্র নাযিলকৃত আয়াত অনুসরণে আল্লাহর পথে চলা, অন্যকোনো পথ অনুসরণ না করা:

অনুধাবন: (১:৬–৭, ১৭:২২–৩৯, ৪২:১৩, ৩৬:৬১)

* সূরা আল-ইসরায় অতিরিক্তভাবে অহংকার, দম্ভ ও জ্ঞানহীন অনুসরণ নিষিদ্ধ করা হয়েছে।



 ▓▒আধুনিক জীবনের বাস্তব উদাহরণ▒▓ 

নিচে সূরা আল-আন‘আম ৬:১৫১–১৫৩-এর প্রতিটি নির্দেশনা আধুনিক জীবনের বাস্তব উদাহরণসহ সংক্ষিপ্ত অনুধাবনে বিশ্লেষন করা হলো—


১. আল্লাহর সাথে শিরক না করা (একমাত্র আল্লাহর একমাত্র নাযিলকৃত আয়াতের সাথে কোনোকিছু যুক্ত করা):

আল্লাহ ছাড়া কাউকে উপাস্য, সর্বশক্তিমান বা চূড়ান্ত নির্ভরতার কেন্দ্র বানানো হারাম।

আধুনিক উদাহরণ: তাবিজ–কবচ, জ্যোতিষ, ভাগ্য গণনা—এগুলোকে ভাগ্য নির্ধারক মনে করা, টাকা, ক্ষমতা বা মানুষকে আল্লাহর চেয়ে বেশি ভয়/ভরসা করা

২. পিতা-মাতার সাথে সদ্ব্যবহার

অনুধাবনে: সম্মান, যত্ন, কথা ও আচরণে ভালো ব্যবহার।

আধুনিক উদাহরণ: বৃদ্ধ মা–বাবাকে অবহেলা করে বৃদ্ধাশ্রমে পাঠানো, ব্যস্ততার অজুহাতে তাদের খোঁজ না নেওয়া

→ এগুলো এই নির্দেশনার পরিপন্থী

৩. দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা না করা

অনুধাবনে: রিযিক আল্লাহ দেন—এই বিশ্বাস রাখা।

আধুনিক উদাহরণ: শুধু অর্থনৈতিক চাপের কারণে গর্ভপাত করা, কন্যাসন্তান হওয়ায় তাকে অবহেলা বা নির্যাতন করা


৪. অশ্লীলতার কাছেও না যাওয়া (প্রকাশ্য ও গোপন)

অনুধাবনে: শুধু কাজ নয়, কাজের পথে যাওয়াও নিষিদ্ধ।

আধুনিক উদাহরণ: পর্নোগ্রাফি দেখা, অবৈধ সম্পর্ক, ফ্লার্টিং, অশালীন কনটেন্ট শেয়ার করা, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা ছড়ানো


৫. ন্যায্য কারণ ছাড়া কাউকে হত্যা না করা

অনুধাবনে:মানুষের জীবন পবিত্র।
আধুনিক উদাহরণ: 
সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা
সম্মানহানির অজুহাতে হত্যা
আত্মহত্যায় প্ররোচনা দেওয়া


৬. ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ না করা

অনুধাবনে: দুর্বলদের সম্পদ রক্ষা করা।

আধুনিক উদাহরণ: এতিম আত্মীয়ের জমি/টাকা আত্মসাৎ, ট্রাস্ট বা ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার


৭. মাপ ও ওজনে ন্যায়বিচার করা

অনুধাবনে: লেনদেনে সততা।
আধুনিক উদাহরণ: কম ওজন দিয়ে বেশি দাম নেওয়া, ভেজাল পণ্য বিক্রি, অফিসে সময় চুরি (Time theft)


৮. কথাবার্তায় ন্যায়পরায়ণ হওয়া

অনুধাবনে:  সত্য বলা—even নিজের বা আত্মীয়ের বিরুদ্ধে হলেও।
আধুনিক উদাহরণ: আদালতে মিথ্যা সাক্ষ্য, অফিসে পক্ষপাতদুষ্ট রিপোর্ট, সোশ্যাল মিডিয়ায় অপবাদ ছড়ানো


৯. আল্লাহর অঙ্গীকার ও প্রতিশ্রুতি পূর্ণ করা

অনুধাবনে: চুক্তি ও ওয়াদা রক্ষা করা ঈমানের অংশ।

আধুনিক উদাহরণ: ব্যবসায় চুক্তি ভঙ্গ, চাকরির দায়িত্বে অবহেলা, বিয়ের শর্ত ও অঙ্গীকার অমান্য


১০. আল্লাহর সরল পথে চলা, বিভ্রান্ত পথে না যাওয়া

অনুধাবনে:  কুরআন ও সুন্নাহর পথই সঠিক পথ।

আধুনিক উদাহরণ: ধর্মের নামে চরমপন্থা, “সবই ঠিক” বলে হারামকে হালাল বানানো, নাযিলকৃত বিধান বাদ দিয়ে কেবল মনগড়া মতাদর্শ অনুসরণ



Post a Comment (0)
Previous Post Next Post