বিবাহের পাত্র-পাত্রী নির্বাচন! -আল কুরআন অনুধাবনে- #Marriage

বিবাহের বৈধতা ঈমানের উপর নির্ভরশীল: ঈমানই সম্পর্কের মানদণ্ড: ঈমান যাচাইয়ের নির্দেশ:  সুরা মুমতাহিনা ৬০:১০

👳 পাত্র-এর যোগ্যতা (আল-কুরআনের আলোকে-মোমেন পুরুষ):

✅ শক্তিশালী, যোগ্য ও বিশ্বস্ত- সূরা আল-কাসাস ২৮:২৬

✅ আর্থিকভাবে সক্ষম ও স্বাবলম্বী— সূরা আন নূর ২৪:৩৩

✅ পাত্র নিজে দায়িত্বশীল অভিভাবক- সূরা আন নিসা ৪:৩৪

✅ চরিত্রে উত্তম ও পবিত্র: পর্দার প্রতি যত্নবান:  সূরা আন-নূর ২৪:২৬, সূরা আন-নূর ২৪:৩0

🧕 🧕 🧕 🧕

🧕পাত্রী-এর যোগ্যতা (আল-কুরআনের আলোকে-মোমেন নারী):

ঈমানদার ও চরিত্রবান:  আল্লাহভীরু, লজ্জাশীলা, সততা ও নৈতিকতায় দৃঢ়:

"নিশ্চয়ই সৎ নারীরা অনুগত হয় এবং আল্লাহ যা সংরক্ষণ করতে বলেছেন তা গোপনে সংরক্ষণ করে" -সূরা আন-নিসা ৪:৩৪ (৬৬:১২)

✅ পরিবারের প্রতি দায়িত্বশীল:

"... এবং তিনি তাকে (পুরুষকে) তার ধন-সম্পদ থেকে ব্যয় করতে বলেছেন..." — সূরা আন-নিসা (৪:৩৪), সূরা আল-ফুরকান (শ্বশুরবাড়ি-২৫:৫৪)

✅ পর্দার  প্রতি যত্নবান:

আর মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে..."
— সূরা আন-নূর ২৪:৩১ (আরও দ্র: ৩৩:৫৩, ৩৩:৫৯) 

 যাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা নিষেধ:

১. মুশরিক- পুরুষ হোক বা নারী (২:২২১, ২৪:৩, ৬০:১০, ২৪:২৬)।

২. আহলে কিতাব পুরুষের সাথে মুসলিম নারীর বিয়ে (আহলে কিতাব  নারীদের সাথে বিবাহের শর্তসাপেক্ষ অনুমতি!-সূরা আল-মায়িদাহ-৫:৫)।

৩. নিকটাত্মীয়দের (মাহরাম) সাথে বিবাহ-(সূরা আন-নিসা ৪:২৩), ৩৩:৫০।

বিবাহের শর্ত – ঈমান 

আল কোরআনের বিধান মতে বিবাহের জন্য পাত্র ও পাত্রী-উভয়কেই ঈমানদার, মুমিন হওয়া আবশ্যক, যদি তারা একজন আরেকজনের উপযুক্ত সঙ্গী হিসেবে বিবাহ করতে চায়। কুরআনের বিভিন্ন আয়াতে এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। 

মুশরিকদের সাথে বিবাহ নিষিদ্ধ — কারণ তারা আগুনের দিকে ডাকে-

সূরা আল-বাকারা ২:২২১

আর তোমরা মুশরিক নারীদের বিয়ে কোরো না, যতক্ষণ না তারা ঈমান আনে। অবশ্যই একজন মুমিন দাসী একজন মুশরিক নারীর চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে আকৃষ্ট করে।

এবং তোমরা মুশরিকদের সাথে বিয়ে দিও না, যতক্ষণ না তারা ঈমান আনে। অবশ্যই একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে।

তারা আগুনের দিকে ডাকে আর আল্লাহ তাঁর ইচ্ছায় জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন। এবং তিনি মানুষের জন্য তাঁর আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যেন তারা উপদেশ গ্রহণ করে" 

এই আয়াত পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে, বিবাহের পূর্বশর্ত হলো — উভয়ের ঈমানদার হওয়া। এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যে নারী বা পুরুষ ঈমানদার নয়, তার সাথে বিবাহ বৈধ নয়। এমনকি সে যদি আকর্ষণীয়ও হয়, তবুও মুমিন দাস বা দাসী তার চেয়ে উত্তম। 

(ঈমান বিষয়ে দ্র: আয়াত ৪:১৩৬, ২:১৩৬, ৩:৮৪, ২:২৮৫)

⚠️কেন তাদের সাথে বিবাহ নিষিদ্ধ? 

কারণ: “تدعوا إلى النار – তারা আগুনের দিকে ডাকে” — অর্থাৎ, ঈমানহীন জীবনসঙ্গী আপনাকে ঈমানহীনতার পথে টেনে নিতে পারে। ঈমানহীন পরিবেশে পরিবার ও সন্তানদের ঈমান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। 

শিরক ক্ষমাযোগ্য নয় — ঈমান ছাড়া কোনো সম্পর্ক গ্রহণযোগ্য নয়

"নিশ্চয়ই আল্লাহ তাঁকে ক্ষমা করবেন না, যে তাঁর সাথে শরীক করে। আর তিনি যাকে ইচ্ছা এর চেয়ে কম (অপরাধ) ক্ষমা করে দেন। আর যে আল্লাহর সাথে শরীক করে, সে তো গুরুতর পথভ্রষ্ট হয়েছে"-সূরা আন-নিসা ৪:১১৬ 

⚠️কুরআনের আলোকে মুশরিক কে বা কারা?-বিশ্লেষণ: 

মুশরিক সে-ই, যে আল্লাহর সাথে কোনোভাবে শরীক করে। বিধান কেবল আল্লাহর — তা অমান্য করাই শিরক: 

একমাত্র আল-কোরআনকেই আল্লাহর নাজিলকৃত এবং অনুসরণযোগ্য পরিপূর্ণ জীবন বিধান হিসেবে গণ্য করা হয় এবং কোরআনের বাইরে অন্য কোনো গ্রন্থ বা ব্যক্তির বাণীকে দ্বীনি  আইনের উৎস হিসেবে গ্রহণ করাকে আল্লাহর সার্বভৌমত্বে অংশীদার স্থাপন বা শিরক হিসেবে দেখা হয়- দ্র: আয়াত ৭:৩, ৮৯:১৬, ৬:৩৮, ৬:১১৪, ৪২:২১, ১৮:২৬, ৪৬:৯, ১০:১৫, ৩৯:৩, ৯:৩১, ৬:১৫৯, 

📌 সৃষ্টি  হুকুম কেবল আল্লাহর- :৫৪

📌 আল্লাহর রাসূল সালামুন আলা মুহাম্মদ নিজেই বলেন- "হুকুম কেবল আল্লাহর"-১২:৬৭

📌 আল্লাহর সাথে অন্যকে বিধানদাতা (হুকুমদাতা) মানা = শিরক-১২:৪০

📌 আলেম ও রাহিবদের হালাল-হারাম মানা = শিরক-৯:৩১

📌  আল্লাহ ছাড়া যারা শরীআহ (বিধান) তৈরি করে, তারা শরীক করে-৪২:২১

📌 আর অধিকাংশ মানুষ মুমিন নয়, অধিকাংশ মানুষ ঈমান আনে, কিন্তু শিরকসহ-12:103, ১২:১০৬ 

তাহলে কি সব মানবীয় আইন মানা শিরক?

🔍 না — যদি সেই আইন আল্লাহর বিধানের বিপরীতে না হয়।

 হালাল: যে রাষ্ট্রীয় বা সামাজিক আইন আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক নয় — যেমন ট্রাফিক আইন, কর আইন, প্রশাসনিক বিধান — এগুলো মানা শিরক নয়।

 শিরক: যখন কেউ হালালকে হারাম বা হারামকে হালাল মনে করে আল্লাহ ছাড়া অন্যের নির্দেশে, তখনই তা শিরক হয়ে যায়। 


ব্যভিচার  শিরক দুটোই নিষিদ্ধ — ঈমানের বিপরীত:

সূরা আন-নূর ২৪:

ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী অথবা মুশরিক নারীরই উপযুক্তআর ব্যভিচারিণী নারীর উপযুক্ত ব্যভিচারী অথবা মুশরিক পুরুষএটা মুমিনদের জন্য হারাম করা হয়েছে। 

এখানেও মুশরিকদের প্রসঙ্গ কেন এসেছে?

ব্যভিচার ও শিরক—দুটোই আল্লাহর বিধান অমান্য করার ফল।

➡️ ব্যভিচারী ব্যক্তি নিজের প্রবৃত্তিকে প্রভু বানায় (দেখুন: ২৫:৪৩)

➡️ মুশরিক ব্যক্তি আল্লাহর বাইরে অন্যকে মানে।

🔗 শিরক ও ব্যভিচার — উভয়ই আল্লাহর বিধান অমান্য করার চিহ্ন। এই দুটি কাজের মধ্যে এক গভীর মানসিকতা-সংযোগ রয়েছে: আল্লাহর বিধানের বাইরে চলার প্রবণতা

এ আয়াত শিক্ষা দেয়: নৈতিকতা ও ঈমান বিবাহের ভিত্তি হতে হবে, না যে শুধু সৌন্দর্য বা বিত্ত।


বিবাহের বৈধতা ঈমানের উপর নির্ভরশীল: ঈমানই সম্পর্কের মানদণ্ড: ঈমান যাচাইয়ের নির্দেশ: 

 সুরা মুমতাহিনা (৬০:১০):

“তারা ওদের জন্য হালাল নয় এবং হালাল হবে না ওরা তাদের জন্য।” — একজন মুমিন নারী কাফির পুরুষের স্ত্রী হতে পারে না, এবং এর বিপরীতটাও ঠিক। 

"হে যারা ঈমান এনেছ! যখন মুমিন নারীরা তোমাদের কাছে আসে, তখন তোমরা তাদের যাচাই করে নিও…

সুতরাং যদি তোমরা তাদেরকে মুমিনা হিসাবে জানতে পারো, তাহলে তাদেরকে কাফিরদের কাছে ফিরিয়ে দিও না। তারা ওদের জন্য হালাল নয় এবং ওরা তাদের জন্য হালাল নয়…

আর তোমরা কাফিরদের বন্ধন ধরে রেখো না। …
এগুলো আল্লাহর নির্দেশ। তিনি তোমাদের মাঝে মীমাংসা করেন।"
 

এই আয়াত প্রমাণ করে, শুধু মুখের কথায় “মুসলিম” হওয়া যথেষ্ট নয় — বরং প্রকৃত ঈমান থাকা চাই।

☑️ যাচাইযোগ্য ঈমান ছাড়া বিবাহ বৈধ নয়।

☑️ মুমিন নারীদের কাফিরদের কাছে ফেরত নয় — ঈমানই সম্পর্কের মানদণ্ড

☑️ কাফিরদের সাথে বন্ধন রাখা যাবেনা।


ইসলামের সীমার বাইরে থাকা মানেই শিরক — বিবাহের আগেই ঈমান আনা ও তা ঘোষণা করা জরুরি 

সূরা আন-নিসা ৪:১৩৬, সূরা আল-বাকারা ২:41, সূরা আল-বাকারা ২:১৩৬, সূরা আলে ইমরান ৩:৮৪, সূরা আল-বাকারা ২:২৮৫ , সূরা আলে ইমরান ৩:৫৩

✅ কুরআন অনুসারেমুসলিমদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হলো ঈমান।

✅ ঈমান আনা মানেকেবল মুখে বলা নয়বরং আল্লাহতাঁর রাসূল এবং কিতাবসমূহে বিশ্বাস করা  তা ঘোষণার মাধ্যমে আত্মসমর্পণ করা।

✅ তাই বিবাহের পূর্বে যার ঈমান নেই বা স্পষ্ট ঘোষণা নেইতাকে ইসলাম গ্রহণ করে মুমিন হতে হবে। অন্যথায় তা কুরআনের বিধান অনুযায়ী শিরক  হারাম সম্পর্ক বলে গণ্য হবে (:২২১৬০:১০)

নিকাহের সৌন্দর্য : ভালো মানুষদের জন্য ভালো সঙ্গী — ঈমান ও চরিত্রের মিল 

"খারাপ নারীরা খারাপ পুরুষদের জন্য এবং খারাপ পুরুষরা খারাপ নারীদের জন্য। আর ভালো নারীরা ভালো পুরুষদের জন্য এবং ভালো পুরুষরা ভালো নারীদের জন্য। তারা যা বলে (অর্থাৎ বদনাম বা অপবাদ, দ্র: ২৪:৩, ২৪:২৩, 33:58, ১০৪:১, ৮৫:১০) তার থেকে তারা মুক্ত। তাদের জন্য রয়েছে মাগফিরাত (ক্ষমা) ও সম্মানজনক রিযিক"- ২৪:২৬

চরিত্রে মিল না থাকলে, জীবনে শান্তি আসে না।

একজন মুমিন সঙ্গী তার দ্বীন, চরিত্র ও আদর্শে মিল রাখে — এটাই সুখী বিবাহের মূলনীতি।


আল-কুরআনে বিবাহকে “মিসকান গালিজা” বলা হয়নি; সঠিক শব্দটি হলো “মীসাকান গালিযা” (مِيثَاقًا غَلِيظًا), যার অর্থ “দৃঢ়/গভীর অঙ্গীকার”


সূরা আন-নিসা (4:21)

“…তোমরা কীভাবে তা (মোহর) ফিরিয়ে নেবে, অথচ তোমরা একে অপরের সাথে মিলিত হয়েছ এবং তারা তোমাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার (مِيثَاقًا غَلِيظًا) গ্রহণ করেছে।”


“মীসাকান গালিযা” – অর্থ ও তাৎপর্য:

অত্যন্ত দৃঢ়, গুরুতর ও দায়িত্বপূর্ণ চুক্তি


কেন বিবাহকে এভাবে বলা হয়েছে?

১. শুধু সামাজিক চুক্তি নয়

বিবাহ কেবল আইনি বা সামাজিক ব্যবস্থা নয়—এটি আল্লাহর সামনে করা একটি পবিত্র অঙ্গীকার।

২. দায়িত্ব ও অধিকার

  • স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার

  • ভালোবাসা, সম্মান ও সহমর্মিতা

  • পরিবারের ভিত্তি রক্ষা

সূরা আর-রূম (30:21)

“তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন…”


কোথায় আরও “মীসাকান গালিযা” ব্যবহার হয়েছে?

কুরআনে এই শব্দগুচ্ছ খুব সীমিত ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, যেমন—

  • নবীদের কাছ থেকে নেওয়া অঙ্গীকার

  • বনী ইসরাঈলের সাথে কঠিন চুক্তি

অর্থাৎ, বিবাহকে একই স্তরের গুরুতর অঙ্গীকার হিসেবে তুলে ধরা হয়েছে।


জিজ্ঞাসিত হলে কীভাবে উত্তর দেবেন

সংক্ষেপে বলতে পারেন:

  • কুরআনে বিবাহকে “মীসাকান গালিযা” বলা হয়েছে (সূরা নিসা 4:21)

  • এর অর্থ দৃঢ় ও গুরুতর অঙ্গীকার

  • এটি প্রমাণ করে যে, বিবাহ শুধু সামাজিক বন্ধন নয়, বরং আল্লাহর সামনে দায়িত্বপূর্ণ চুক্তি


বিবাহ ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি প্রতিষ্ঠান। “মীসাকান গালিযা” শব্দটি ব্যবহার করে কুরআন বোঝাতে চেয়েছে—

এটি হালকা কিছু নয়; বরং গভীর দায়িত্ব, বিশ্বস্ততা ও আল্লাহভীতির ভিত্তিতে গড়া এক পবিত্র বন্ধন।

গোপন বিবাহ নিষিদ্ধ — কুরআনের ভাষায় 

সির্রান (গোপন সঙ্গিনী) নিষিদ্ধ ঘোষণা 

সূরা নিসা ৪:২৫: "...না যেন তারা ব্যভিচারিণী হয়, না যেন গোপন সঙ্গিনী হয় (بِغَيْرِ سِرٍّ)..."

এখানে স্পষ্টভাবে গোপন সম্পর্ক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

অধ্যায় স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব  আচরণ: 

সূরা নিসা :১৯: “...তোমরা নারীদের সঙ্গে সুন্দরভাবে বসবাস করো...” 

সূরা বাকারা :১৮৭: “...তারা তোমাদের জন্য আবরণ, আর তোমরা তাদের জন্য আবরণ... 

...তোমাদের স্ত্রী  সন্তানদের কেউ কেউ তোমাদের শত্রু হতে পারেসুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকো...64:4, 2:36, 20:123, 7:24 

দোআ: 

প্রিয় মুমিন-মুমিনাত, মুসলিম ভাই ও বোনেরা,

বিবাহ কেবল দৈহিক সম্পর্ক নয়বরং এটি একটি আধ্যাত্মিক  নৈতিক বন্ধন। ঈমানই সম্পর্কের আসল বন্ধন। 

বিবাহ শুধু সামাজিক চুক্তি নয় — এটা এক ইবাদত, এক আখিরাতের প্রস্তুতি।

কুরআনের নির্দেশনা হলো: 

ঈমান ব্যতীত কোনো স্থায়ী দাম্পত্য সম্পর্ক গড়ে উঠতে পারে না-সূরা মুহাম্মদ ৪৭:১৯ 

"জেনে রাখোআল্লাহ ছাড়া কোনো ইলাহ (মান্যকারী) নেইঅতএব তুমি ক্ষমা চাও..."-:৫৩ 

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَٱتَّبَعْنَا ٱلرَّسُولَ فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ

হে আমাদের রবআমরা ঈমান এনেছিআপনি যা নাযিল করেছেনএবং আমরা রাসূলের অনুসরণ করেছি। আমাদেরকে সাক্ষ্যদানকারীদের অন্তর্ভুক্ত করুন।" 

দুআ:

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعْيُنٍۢ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًۭا

“হে আমাদের রব! আপনি আমাদের দাম্পত্যসাথীদের ও আমাদের প্রজন্মের মধ্য থেকে আমাদের জন্য চক্ষুসমূহ শীতলকারী দান করুন। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের জন্য ইমাম বানিয়ে দিন”— (সূরা ফুরকান: 25: ৭৪) 

দোআ: আল্লাহ আমাদের কবুল করে নিন:

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ  ۚ  وَ تُبۡ عَلَیۡنَا ۚ اِنَّکَ اَنۡتَ التَّوَّابُ الرَّحِیۡمُ ﴿۱۲۸

হে আমাদের রব! আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি, আপনিই সর্বস্পন্দনগ্রাহী, বিস্তৃত জ্ঞানসম্পন্ন।  এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি, আপনিই ক্ষমাশীল, দয়ালু। (সূরা আল-বাকারা ২:১২৭-128)

২. ক্ষমা ও দয়া চাওয়া: 

 رَبَّنَا اغۡفِرۡ لَنَا وَ لِاِخۡوَانِنَا الَّذِیۡنَ سَبَقُوۡنَا بِالۡاِیۡمَانِ وَ لَا تَجۡعَلۡ فِیۡ قُلُوۡبِنَا غِلًّا لِّلَّذِیۡنَ اٰمَنُوۡا رَبَّنَاۤ اِنَّکَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ ﴿ 

হে আমাদের রব! আমাদেরকে ও আমাদের ভাইদেরকে ক্ষমা করে দিন, যারা ঈমানের সাথে আমাদের আগে চলে গিয়েছে। আর যারা ঈমান এনেছে, তাদের জন্য আমাদের অন্তরগুলোর মধ্যে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব! নিশ্চয়ই আপনি স্নেহপরায়ণ দয়ালু। (সূরা আল-হাশর ৫৯:১০)


৩. দুনিয়া ও আখেরাতের কল্যাণ: 

رَبَّنَآ ءَاتِنَا فِى ٱلدُّنْيَا حَسَنَةًۭ وَفِى ٱلْـَٔاخِرَةِ حَسَنَةًۭ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ

হে আমাদের রব! আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ ও আখিরাতের মধ্যে কল্যাণ দিন। এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। (সূরা আল-বাকারা ২:২০১)


৪. পথ প্রদর্শনের দোআ:

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ 

Post a Comment (0)
Previous Post Next Post