অন্যকে ক্ষমা করে দিলে আল্লাহও আমাদের ক্ষমা করে দিবেন -ক্ষমাকারীর জন্য অহীর সুসংবাদ! #forgive others

অন্যকে ক্ষমা করে দিলে আমারই লাভ বেশি?

আল্লাহ তাআলা ক্ষমাশীল!  তিনি চান তাঁর বান্দারাও একে অপরকে ক্ষমা করুক, সহনশীল হোক এবং প্রতিশোধের পরিবর্তে উত্তম আচরণ অবলম্বন করুক। কুরআনে ক্ষমার মাধ্যমে যে লাভ ও মর্যাদার কথা বলা হয়েছে, তা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি-বিঈযনিল্লাহ!।

নিচের দিকে একটি ভিডিও রয়েছে-

➥ দেখুন! মুত্তাকীর যেসব কোয়ালিটি: ৩:১৩৩-১৩৬, ২:১৭৭:

অন্যকে ক্ষমা করলে আল্লাহও আমাদের ক্ষমা করে দিবেন:

তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি চাও না যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন?
— সুরা আন-নূর (২৪:২২)

প্রতিশোধের চেয়ে ক্ষমা উত্তম:

মন্দের প্রতিদান অনুরূপ মন্দই; কিন্তু যে ক্ষমা করে এবং সংশোধন করে, তার প্রতিফল আল্লাহর কাছে। — সুরা আশ-শূরা (৪২:৪০)

আর যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, নিশ্চয়ই এটি দৃঢ় সংকল্পের কাজগুলোর অন্যতম।
— সুরা আশ-শূরা (৪২:৪৩)

ক্ষমাশীলদের আল্লাহ ভালোবাসেন:

যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে; আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।
— সুরা আলে ইমরান (৩:১৩৪)

ক্ষমা ও উত্তম আচরণের নির্দেশ:

ক্ষমাকে অবলম্বন কর, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নাও।
— সুরা আল-আ'রাফ (৭:১৯৯)

"তুমি তাদের ক্ষমা কর এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর…"
— সুরা আলে ইমরান (৩:১৫৯)

মন্দের জবাবে উত্তম আচরণ:

ভালো ও মন্দ সমান হতে পারে না। তুমি মন্দকে এমন উত্তম আচরণ দ্বারা প্রতিহত কর, ফলে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল, সে যেন অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে।
— সুরা ফুসসিলাত (৪১:৩৪)

সুন্দরভাবে উপেক্ষা ও সহনশীলতা:

অতএব তুমি সুন্দরভাবে ক্ষমা কর (বা মার্জিতভাবে উপেক্ষা কর) -সুরা আল-হিজর (১৫:৮৫)

অতএব তাদের থেকে সুন্দরভাবে সরে দাঁড়াও। -সুরা আল-মুযযাম্মিল (৭৩:১০)

"আর যখন অজ্ঞ লোকেরা তাদের সম্বোধন করে, তখন তারা বলে, 'সালাম' (শান্তির কথা)।" 
— সুরা আল-ফুরকান (২৫:৬৩)

"তারা অসার কথার সম্মুখীন হলে মর্যাদার সঙ্গে তা এড়িয়ে যায়।" -সুরা আল-ফুরকান (২৫:৭২)

সালামুন ‘আলা নাবী ইউসুফ: তাঁর ওপর জুলুমকারী ভাইদের ক্ষমা করে দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত-

নবী সালামুন ‘আলা  ইউসুফ-এর ভাইয়েরা তাঁকে কূপে নিক্ষেপ করেছিল, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং তাঁর জীবনকে গভীর বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছিল। কিন্তু বহু বছর পর যখন তারা তাঁর সামনে অসহায় অবস্থায় উপস্থিত হলো, তখন সালামুন ‘আলা ইউসুফ প্রতিশোধ না নিয়ে ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

আল্লাহ বলেন—

لَا تَثْرِيبَ عَلَيْكُمُ الْيَوْمَ ۖ يَغْفِرُ اللَّهُ لَكُمْ ۖ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ

লা তাছরীবা আলাইকুমুল ইয়াওম; ইয়াগফিরুল্লাহু লাকুম; ওয়া হুয়া আরহামুর রাহিমীন।

(তিনি বললেন!) ‘আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। আর তিনিই সর্বাধিক দয়ালু। -সূরা ইউসুফ ১২:৯২

আর এর আগে ভাইয়েরা যখন নিজেদের অপরাধ স্বীকার করেছিল—

তারা বলল, ‘আল্লাহর কসম! আল্লাহ অবশ্যই তোমাকে আমাদের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম (وَإِن كُنَّا لَخَاطِئِينَ)। সূরা ইউসুফ ১২:৯১

সালামুন আলা ইউসুফ-এর জবাব ছিল প্রতিশোধের নয়, ক্ষমা ও দয়ার

নাযিলকৃত অহীর কিতাব আল কুরআন অনুসরনে শিক্ষা:

ক্ষমতা হাতে এসেও প্রতিশোধ না নেওয়া—এটাই ক্ষমার সৌন্দর্য।

এবং আল্লাহ বলেন—

“তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি চাও না যে, আল্লাহ তোমাদের ক্ষমা করুন? আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।”
সূরা আন-নূর ২৪:২২

অন্যের জন্য মাগফিরাত কামনা:

সুরা মুহাম্মাদ (৪৭:১৯)-এ ক্ষমা প্রার্থনার নির্দেশ রয়েছে। 

...আর তোমার (ত্রুটির জন্য) ক্ষমা প্রার্থনা কর এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্যও ক্ষমা প্রার্থনা কর। ... -সুরা মুহাম্মাদ (৪৭:১৯)

এটি সরাসরি অন্যকে ক্ষমা করে দেওয়ার নির্দেশ নয়; বরং নিজের এবং সকল মুমিনের জন্য আল্লাহর কাছে ক্ষমা (মাগফিরাত) প্রার্থনার নির্দেশ। 

তাইতো অন্যসব মুমিম-মুমিনাতের জন্য দুআ এভাবে-

رَّبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ۖ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا

উচ্চারণ: রাব্বিগ্‌ফির লী ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মু'মিনাওঁ ওয়ালিল মু'মিনীনা ওয়াল মু'মিনাত; ওয়ালা তাযিদিজ-যালিমীনা ইল্লা তাবারা।

হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে ঈমানদার আমার ঘরে প্রবেশ করেছে তাকে এবং সকল মুমিন পুরুষ ও মুমিন নারীকে ক্ষমা করুন। আর জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করবেন না।-সুরা নূহ (৭১:২৮)

 সূরা আল-বাকারা — ২:২৮৬

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

রব্বানা লা তুআখিযনা ইন নাসীনা আও আখতাআনা। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্ববলিনা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা ত্বাক্বাতা লানা বিহি। ওয়াফু আন্না, ওয়াগফির লানা, ওয়ারহামনা। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরীন।

অর্থ:
হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি, তবে আমাদের পাকড়াও করবেন না। হে আমাদের রব! আমাদের ওপর এমন বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের ওপর চাপিয়েছিলেন। হে আমাদের রব! আমাদের ওপর এমন বোঝা চাপাবেন না, যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করে দিন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনিই আমাদের অভিভাবক। অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।” -
সূরা আল-বাকারা, ২:২৮৬

🎬 Video Credit: মূল নির্মাতা (Original Creator)।

ℹ️ শ্রোতাদের অবগতির জন্য:
এই চ্যানেলে প্রকাশিত অডিও ও ভিডিওসমূহ মূলত ইউটিউব কিংবা অন্যান্য উৎস থেকে সংগ্রহকৃত বা ধার করা উপকরণ। এগুলো সম্পূর্ণ বিনামূল্যে এই কন্টেন্টের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে মাত্র।
Post a Comment (0)
Previous Post Next Post