কিসে রব্বুল আলামিন থেকে ভুলিয়ে রেখেছে? -এই অর্থে কুরআনে সরাসরি প্রশ্ন এসেছে:
মানুষকে তার রব থেকে কী ধোঁকা দিল?
সূরা আল-ইনফিতার ৮২:৬: "হে মানুষ! তোমাকে তোমার মহান রব সম্পর্কে কিসে ধোঁকায় ফেলেছে?"
এটি সবচেয়ে সরাসরি আয়াত, যেখানে মানুষকে প্রশ্ন করা হয়েছে—কোন জিনিস তাকে তার রবের ব্যাপারে উদাসীন ও প্রতারিত করেছে?
▓▒░ভুলিয়ে রাখে কেমনে?░▒▓
১. আল্লাহর যিকির (ওহী/কুরআন) থেকে যেন ধন-সম্পদ, সন্তান বা পরিবার গাফেল না করে:
সূরা আল-মুনাফিকূন ৬৩:৯
"হে ঈমানদারগণ! তোমাদের ধন-সম্পদ ও তোমাদের সন্তান-সন্ততি যেন তোমাদের আল্লাহর যিকির (স্মরণ) থেকে গাফেল না করে। আর যারা তা করবে, তারাই ক্ষতিগ্রস্ত।"
সূরা আত-তাগাবুন ৬৪:১৪
"হে ঈমানদারগণ! নিশ্চয় তোমাদের স্ত্রীদের ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু। অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকো..."
সূরা আত-তাওবা ৯:২৪
"বল, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের অর্জিত সম্পদ... আল্লাহ, তাঁর রাসূল এবং তাঁর পথে সংগ্রামের চেয়ে তোমাদের কাছে অধিক প্রিয় হয়, তবে আল্লাহ তাঁর ফয়সালা নিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করো..."
নোট: "স্বামী" শব্দটি এ ধরনের সতর্কবাণীতে সরাসরি আসেনি; কুরআনে পুরুষদের উদ্দেশে "স্ত্রী" এবং নারীদের উদ্দেশে একই নীতি প্রযোজ্য।
নিচের দিকে একটি ভিডিও সংযুক্ত-
ফটো সমাচার: আমার জানামতে অহীর সংযোগ স্থাপনের চেষ্টায় একটি পরিবার।২. কিয়ামতের দিন মানুষ আত্মীয়-স্বজন থেকে পালাবে:
সূরা আবাসা ৮০:৩৪–৩৭
"সেদিন মানুষ পালিয়ে বেড়াবে তার ভাই থেকে, তার মা ও বাবা থেকে, তার স্ত্রী ও সন্তানদের থেকে। সেদিন প্রত্যেক মানুষের এমন অবস্থা হবে যা তাকে অন্যদের থেকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে।"
৩. সেদিন প্রত্যেকে নিজের আমলের জন্যই দায়ী:
সূরা আল-মুদ্দাসসির ৭৪:৩৮:
"প্রত্যেক ব্যক্তি তার অর্জিত (আমল)-এর বিনিময়ে জিম্মাবদ্ধ।"
সূরা ইয়াসীন ৩৬:৫৪
"আজ কারও প্রতি কোনো যুলুম করা হবে না, এবং তোমাদেরকে কেবল তোমাদের কৃতকর্মেরই প্রতিফল দেওয়া হবে।"
সূরা আন-নাজম ৫৩:৩৮–৪১
"কোনো বোঝাবহনকারী অন্যের বোঝা বহন করবে না। আর মানুষ তাই পাবে, যার জন্য সে চেষ্টা করেছে। অতঃপর তার চেষ্টা শীঘ্রই দেখা হবে। তারপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে।"
সূরা আল-বাকারা ২:২৮৬
"প্রত্যেকে যা অর্জন করেছে তা তারই জন্য, এবং সে যা করেছে তার দায়িত্বও তারই উপর।"
৪. প্রাচুর্যের প্রতিযোগিতা:
"প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে, যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছেছ।" -সূরা আত-তাকাসুর ১০২:১–২
অনুধাবনে শিক্ষা:
➥ ধন-সম্পদ ও সন্তান যেন আল্লাহর যিকির থেকে গাফেল না করে: ৬৩:৯➥ স্ত্রী ও সন্তান আল্লাহর পথে বাধা হলে সতর্ক থাকার জন্য: ৬৪:১৪
➥ আত্মীয়-স্বজনের ভালোবাসা যেন আল্লাহর উপর প্রাধান্য না পায়: ৯:২৪
➥ কিয়ামতের দিন মানুষ ভাই, মা-বাবা, স্ত্রী ও সন্তান থেকে পালাবে: ৮০:৩৪–৩৭
প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আমলের জন্য দায়ী: ২:২৮৬, ৩৬:৫৪, ৫৩:৩৮–৪১, ৭৪:৩৮
এই চ্যানেলে প্রকাশিত অডিও ও ভিডিওসমূহ মূলত ইউটিউব কিংবা অন্যান্য উৎস থেকে সংগ্রহকৃত বা ধার করা উপকরণ। এগুলো সম্পূর্ণ বিনামূল্যে এই কন্টেন্টের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে মাত্র।
