✨চাঁদ-তাঁরা-সূর্য-নক্ষত্র সৃষ্টির উদ্দেশ্য: বছর গণনা ও সময়ের হিসাব (ক্যালেন্ডার): Lunar calendar-the moon and sun- a natural clock or calculator-time & day

✨ সূরা ফুসসিলাত (৪১:৩৭)-এ আল্লাহ তাআলা এই ধরনের প্রকৃতি পূজার অসারতা তুলে ধরে মানবজাতিকে সতর্ক করেছেন:

“আর তাঁর (আল্লাহর) নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চাঁদ। তোমরা সূর্যকে সিজদা করো না, আর চাঁদকেও নয়; বরং সিজদা কর আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবল তাঁরই ইবাদত কর।” 

[🔗চাঁদ-তাঁরা-সূর্য-নক্ষত্রের পূজা বা ইবাদত যে বা যারা করতো বা করে? এবং সালামুন আলা ইব্রাহীমের যুক্তি বিষয়ক আয়াতসমূহ: ৬:৭৫-৭৯, ২১:৫২-৫৪, ২৭:২৪, ৪১:৩৭, ৫৩:৪৯]

■ তাহলে আল্লাহর সৃষ্ট রাত-দিন, সূর্য-চাঁদ-নক্ষত্র-এগুলোর purpose কি? 👇

🌒 ১. বছর গণনা ও সময়ের হিসাব: চাঁদকে বছর গণনা ও হিসাবের যন্ত্র বানানো:

এই আয়াতে আল্লাহ সরাসরি বলেছেন যে, তিনি চাঁদের জন্য বিভিন্ন মঞ্জিল বা তিথি নির্ধারণ করেছেন যাতে মানুষ ক্যালেন্ডার বা সময়ের হিসাব রাখতে পারে।

🔹তিনিই সে সত্তা যিনি সূর্যকে দীপ্তিময় ও চাঁদকে আলোকময় বানিয়েছেন এবং তার (চাঁদের) জন্য মঞ্জিল বা তিথি নির্ধারণ করেছেন, যাতে তোমরা বছর গণনা ও সময়ের হিসাব জানতে পার। আল্লাহ এগুলো অনর্থক সৃষ্টি করেননি...।  [সূরা ইউনুস ১০:৫]

🌒 ২. নতুন চাঁদ মানুষের জন্য ‘সময় নির্দেশক’ (Timekeeper) নতুন চাঁদ বা 'হিলাল' দ্বারা ক্যালেন্ডার নির্ধারণ:

এখানে ‘মাওয়াকীত’ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ নির্ধারিত সময় বা Time-table।

🔹 يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ ۖ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ
তারা তোমাকে নতুন চাঁদসমূহ সম্পর্কে প্রশ্ন করে। বল, ‘তা মানুষের জন্য এবং হজ্জের জন্য সময়নির্ধারক (Timekeepers/Calendar)’। [সূরা আল-বাকারাহ ২:১৮৯]


🌒৩. দিন-রাতের পরিবর্তন ও বছরের হিসাব:

দিন ও রাতকে সময় গণনার একক হিসেবে উল্লেখ করা হয়েছে। দিন ও রাতের আবর্তন এবং চাঁদের ভূমিকা যে বছর গণনার জন্য, তা এই আয়াতেও উল্লেখ আছে।

🔹আর আমি রাত ও দিনকে দুটি নিদর্শন বানিয়েছি। অতঃপর আমি রাতের নিদর্শনকে (চাঁদের আলোকে) নিষ্প্রভ করেছি এবং দিনের নিদর্শনকে করেছি আলোকোজ্জ্বল। যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ অনুসন্ধান করতে পার এবং যাতে তোমরা বছরের সংখ্যা ও হিসাব জানতে পার। [সূরা বনী ইসরাঈল / আল-ইসরা ১৭:১২]


🌒৪. মাস গণনার বিধান (১২ মাসের ক্যালেন্ডার):

আল্লাহ সৃষ্টির শুরুতেই বারো মাসের ক্যালেন্ডার বা বছর নির্ধারণ করে দিয়েছেন।

🔹নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো বারো মাস আল্লাহর কিতাবে (বিধান অনুযায়ী), যেদিন তিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন...।  [সূরা আত-তাওবা ৯:৩৬]

🌒 5. সূর্য ও চাঁদের নিখুঁত হিসাব বা প্রাকৃতিক ঘড়ি: চাঁদ ও সূর্য হিসাব মতোই চলে:

আধুনিক ঘড়ি যেমন কাঁটায় কাঁটায় সময় দেয়, তেমনি সূর্য ও চাঁদ একটি নির্দিষ্ট গাণিতিক হিসাবে চলে। মহাবিশ্বের এই ক্যালেন্ডার যে অত্যন্ত সূক্ষ্ম ও গাণিতিক, তা এই আয়াতে বলা হয়েছে।  

🔹الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ
সূর্য ও চাঁদ হিসাব (গাণিতিক পরিমাপ) মত চলে।/  সূর্য ও চন্দ্র আবর্তিত হয় নিখুঁত হিসাব (Husban) অনুযায়ী   [সূরা আর-রহমান ৫৫:৫]

🌒6. রাত-দিনের আবর্তন ও সময়ের জ্ঞান : চাঁদের নির্দিষ্ট কক্ষপথ ও দশা:

চাঁদ যে প্রতিদিন ক্ষয়ে যায় এবং আবার বড় হয়, এটিই লুনার ক্যালেন্ডারের মূল ভিত্তি। আল্লাহ দিন ও রাতকে এমনভাবে সাজিয়েছেন যেন তা সময়ের একক হিসেবে কাজ করে।

"আর আমি চাঁদের জন্য বিভিন্ন মনযিল (গন্তব্য বা দশা/মঞ্জিল (তিথি/phases)) নির্ধারণ করেছি; অবশেষে তা (মাসের শেষে) শুকনা বাকা খেজুর ডালের মত হয়ে ফিরে আসে" (সুরা ইয়াসিন: ৩৬:৩৯)

🌒7. সূর্য ও চাঁদকে মানুষের অধীন করা (সময়ের সেবায়):

আল্লাহ চাঁদ ও সূর্যকে মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন, যা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে।


🔹আর তিনি তোমাদের (কাজের) জন্য সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন, যারা বিরামহীনভাবে চলে। আর তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে।  [সূরা ইবরাহীম ১৪:৩৩]

🔹আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত, দিন, সূর্য এবং চাঁদকে; আর নক্ষত্ররাজিও তাঁর নির্দেশে নিয়োজিত। নিশ্চয় এতে বোধশক্তিসম্পন্ন কওমের জন্য নিদর্শন রয়েছে।[সূরা আন-নাহল ১৬:১২]


🌒 8. দিনের বেলার কাজ ও রাতের বিশ্রাম (প্রাকৃতিক ঘড়ি):

আল্লাহ রাত ও দিনকে এমনভাবে সাজিয়েছেন যেন তা মানুষের দৈনন্দিন জীবনের রুটিন বা টাইম-টেবিল ঠিক করে দেয়।

🔹আর তিনিই তোমাদের জন্য রাতকে আবরণ এবং ঘুমকে বিশ্রামস্বরূপ বানিয়েছেন, আর দিনকে বানিয়েছেন জেগে ওঠার সময়।  [সূরা আল-ফুরকান ২৫:৪৭]

🔹আর তিনি তাঁর রহমতে তোমাদের জন্য রাত ও দিন বানিয়েছেন, যাতে তোমরা তাতে (রাতে) বিশ্রাম নিতে পার এবং (দিনে) তাঁর অনুগ্রহ অনুসন্ধান করতে পার...।  [সূরা আল-কাসাস ২৮:৭৩]


🌒 9. সূর্য ও চাঁদের সুনির্দিষ্ট আবর্তন (Orbit):

তারা প্রত্যেকেই নিজস্ব কক্ষপথে সাঁতার কাটছে, যা নির্ভুল সময় গণনার ভিত্তি।

🔹 وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ
আর তিনিই সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য ও চাঁদ। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে (বিচরণ করছে)। [সূরা আল-আম্বিয়া ২১:৩৩]

🔹তিনি প্রভাত উদঘাটনকারী। আর তিনি রাতকে প্রশান্তি এবং সূর্য ও চাঁদকে গণনার মাধ্যম বানিয়েছেন। এটি পরাক্রমশালী, সর্বজ্ঞের নির্ধারণ।  [সূরা আল-আনআম ৬:৯৬]

📝 সারসংক্ষেপ

এই আয়াতগুলো প্রমাণ করে যে:
১. চাঁদ ও সূর্যের উদয়-অস্ত এবং চাঁদের মঞ্জিল পরিবর্তন মূলত প্রাকৃতিক ক্যালেন্ডার ও ঘড়ি
২. ১২ মাসে এক বছর—এই বিধান আল্লাহর সৃষ্টি।
৩. প্রতিটি গ্রহ-নক্ষত্র একটি নির্দিষ্ট গাণিতিক হিসাব বা ‘হসবান’ মেনে চলে।

10. ✨ নক্ষত্র বা স্টার সৃষ্টির উদ্দেশ্য:

আল্লাহ সুবহানাহু তাআলা নক্ষত্রকে অনর্থক সৃষ্টি করেননি। কুরআনে নক্ষত্র সৃষ্টির প্রধানত তিনটি উদ্দেশ্যের কথা উল্লেখ করা হয়েছে:

ক. আকাশের সৌন্দর্য বর্ধন (সৌন্দর্য):
রাতের আকাশকে মানুষের দৃষ্টিতে মনোরম ও সুশোভিত করার জন্য আল্লাহ নক্ষত্র সৃষ্টি করেছেন।

আয়াত: “আমি নিকটবর্তী আসমানকে প্রদীপপুঞ্জ (নক্ষত্র) দ্বারা সুশোভিত করেছি...” (সূরা আল-মুলক, ৬৭:৫)

আরও বলা হয়েছে: “আর আমি আসমানে বুরুজসমূহ (নক্ষত্রপুঞ্জ) সৃষ্টি করেছি এবং দর্শকদের জন্য সেগুলোকে সুশোভিত করেছি।” (সূরা আল-হিজর, ১৫:১৬)

খ. দিকনির্ণয় ও পথের দিশা (গাইডলাইন):
প্রাচীনকালে কম্পাস বা জিপিএস ছিল না। মানুষ সমুদ্রের অন্ধকারে বা মরুভূমিতে নক্ষত্র দেখেই দিক ঠিক করত।

আয়াত: “আর তিনিই (আল্লাহ) তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন, যাতে তোমরা এর দ্বারা স্থলের ও সাগরের অন্ধকারে পথ খুঁজে পাও...” (সূরা আল-আন‘আম, ৬:৯৭)

আরও বলা হয়েছে: “আর (তিনি সৃষ্টি করেছেন) পথ নির্ণায়ক চিহ্নসমূহ; আর নক্ষত্রের সাহায্যেও তারা পথের নির্দেশ পায়।” (সূরা আন-নাহল, ১৬:১৬)

গ. শয়তান বিতাড়ন (রক্ষা):
কুরআনের বর্ণনা অনুযায়ী, শয়তান বা জিনরা যখন আকাশের গোপন তথ্য চুরি করতে ওপরে যাওয়ার চেষ্টা করে, তখন নক্ষত্র থেকে নির্গত উল্কাপিন্ড তাদের দিকে নিক্ষেপ করা হয়।

আয়াত: “...এবং সেগুলোকে (নক্ষত্রকে) করেছি শয়তানদের প্রতি নিক্ষেপণীয় বস্তু...” (সূরা আল-মুলক, ৬৭:৫)


কুরআন অনুযায়ী চাঁদ কেবল রাতের আলো নয়, বরং এটি আল্লাহ প্রদত্ত একটি প্রাকৃতিকভাবে ঝোলানো ক্যালেন্ডার, যার হ্রাস-বৃদ্ধি দেখে মানুষ মাস ও বছরের হিসাব রাখতে পারে। কোরআনের এই আয়াতগুলো প্রমাণ করে যে, চাঁদ (Moon) হলো মাসের হিসাব এবং বছর গণনার মূল ভিত্তি (যা লুনার ক্যালেন্ডার তৈরি করে), আর সূর্য (Sun) দিন ও রাতের পরিবর্তনের মাধ্যমে প্রাত্যহিক সময়ের (ঘড়ির কাজ) নির্দেশক।

Post a Comment (0)
Previous Post Next Post