আল্লাহ সু.তা. ও তাঁর রাসুল (সা:)-এর নামে মনগড়া কথা বললে কি কঠিন শাস্তির কথা কুরআনে উল্লেখ আছে? (without wahi)

আমরা কি কখনও নাযিলকৃত একমাত্র কিতাব—আল-কুরআন—খতিয়ে দেখেছি, এ ধরনের কথা আল্লাহ ও তাঁর রাসুল সত্যিই বলেছেন কি না?

আল্লাহ ও তাঁর রাসুল এর নামে এমন কথা বলা, যা তারা বলেননি, এ বিষয়ে কুরআনে কঠোর সতর্কবাণী এসেছে।

নিচে প্রাসঙ্গিক আয়াতগুলো  জেনে নেই, বিইযনিল্লাহ!

১. আল্লাহর উপর মিথ্যা আরোপ করা (খুব বড় জুলুম):

“আর তার চেয়ে বড় যালিম আর কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে…” Qur'an 6:21

অনুধাবনে সিদ্ধান্ত: আল্লাহর নামে মনগড়া কথা বলা বড় অন্যায়।


২. “এটা হালাল-হারাম” বলে বানিয়ে বলা নিষেধ:

“তোমাদের জিহ্বা যা মিথ্যা বর্ণনা করে তার ভিত্তিতে বলো না—এটা হালাল আর এটা হারাম… আল্লাহর উপর মিথ্যা আরোপ করার জন্য।” Qur'an 16:116

অনুধাবনে সিদ্ধান্ত: নিজের থেকে কিছু বানিয়ে দ্বীনের নামে বলা কঠোরভাবে নিষিদ্ধ।


৩. নবী -এর নামে মিথ্যা বলার ভয়াবহতা:

“আর যদি সে (নবী) আমার নামে কোনো কথা রচনা করত…” 

“তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, তারপর তার শিরা কেটে দিতাম।”Qur'an 69:44–46

দ্বীনের: এমনকি নবীও যদি (ধরা যাক) নিজের থেকে কিছু বানাতেন, তাহলে কঠোর শাস্তি হতো—তাহলে সাধারণ মানুষের জন্য বিষয়টি কত ভয়াবহ!


৪. যাচাই ছাড়া কিছু বলা নিষেধ:

“যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তার অনুসরণ করো না…” Qur'an 17:36

অনুধাবনে সিদ্ধান্ত:  না জেনে ধর্মীয় কথা বলা বা ছড়ানো ঠিক নয়।


5. আল্লাহর উপর মিথ্যা আরোপকারীদের জন্য ধ্বংস:

“ধ্বংস তাদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লিখে বলে, ‘এটা আল্লাহর পক্ষ থেকে’…”Qur'an 2:79

6. আল্লাহ সম্পর্কে মিথ্যা বলা জুলুম:

“আর কে অধিক যালিম, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে…” Qur'an 11:18

7. মিথ্যা আরোপকারীরা সফল হবে না:

“নিশ্চয় যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, তারা সফল হবে না।” Qur'an 10:69

৪. দ্বীনের বিষয়ে জ্ঞান ছাড়া কথা বলা হারাম কাজের অন্তর্ভুক্ত: 

“…আর যেন তোমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু না বলো, যা তোমরা জানো না।” Qur'an 7:33

৫. আল্লাহর আয়াত অস্বীকার বা বিকৃত করা:

“যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিকৃতি ঘটায়, তারা আমার কাছে গোপন নয়…” Qur'an 41:40

✔️ সারসংক্ষেপ

Post a Comment (0)
Previous Post Next Post