বডি ক্যামেরা: আল- কুরআনে মানুষের অঙ্গ-প্রতঙ্গ ও আখিরাতের বাস্তবতা! Human Body Parts

বিসমিল্লাহির রহমানির রহীম

অঙ্গ-প্রত্যঙ্গ — এমনকি প্রাইভেট পার্টসের চামড়ার প্রতিটি কোষ যেন একেকটি গোপন ক্যামেরার লেন্স; কিয়ামতের দিন এরা জবানবন্দি দেবে -এমনটি ভাবতেই যেন গা শিহরে  উঠৈ অথচ এটাই বিশ্বাসীসীদের জন্য বাস্তবতায় ধরা দেয়!

যদি মানুষের শরীরের এই অঙ্গ-প্রত্যঙ্গগুলো আল্লাহর ইবাদত, স্মরণ ও আনুগত্যে কোনো ভূমিকা না-ই রাখত, তাহলে কিয়ামতের দিন এগুলোকে পুনরায় সৃষ্টি করে কেন জিজ্ঞাসাবাদ করা হবে? কেনই বা এগুলো মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে? আল-কুরআন স্পষ্টভাবে জানায় যে মানুষের জিহ্বা, হাত, পা, চোখ, কান ও ত্বক পর্যন্ত তার কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে। এর মাধ্যমে বোঝা যায়— এসব অঙ্গ কেবল দুনিয়াবি কাজ, খাওয়া-দাওয়া বা দৈনন্দিন প্রয়োজনে ব্যবহারের জন্য নয়; বরং এগুলো আল্লাহর ইবাদত, স্মরণ, আনুগত্য ও নাফরমানির ক্ষেত্রেও ব্যবহৃত হয়।

যারা মনে করেন ইবাদতের সাথে শারীরিক কার্যক্রম বা physical motion-এর কোনো সম্পর্ক নেই, তাদের জন্য আল-কুরআনের এই আয়াতগুলো গভীর চিন্তার বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা মানুষের দেহের বিভিন্ন অঙ্গের কথা উল্লেখ করেছেন এবং জানিয়েছেন যে এসব অঙ্গ কিয়ামতের দিন কথা বলবে ও সাক্ষ্য দেবে। 

নিচে আল-কুরআনে উল্লেখিত গুরুত্বপূর্ণ মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ, সংশ্লিষ্ট আয়াতের রেফারেন্স, এবং কোন অঙ্গগুলো কিয়ামতের দিন সাক্ষ্য দেবে— তা সংক্ষেপে তুলে ধরা হলো। বিইযনিল্লাহ!

আল-কুরআনে উল্লেখিত মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ (আয়াতসহ)

অঙ্গআয়াত
মুখ / চেহারাAl-Qur'an ২:১১২, ৩:১০৬, ৫৫:২৭
চোখ৭:১৭৯, ১৭:৩৬, ২৪:৩০
কান২:৭, ১৬:৭৮, ২৩:৭৮
হৃদয় / অন্তর২:৭, ২২:৪৬, ২৬:৮৯
জিহ্বা২৪:২৪, ৯০:৯
ঠোঁট৯০:৯
হাত৩৬:৬৫, ২৪:২৪, ৪৮:১০
আঙুল২:১৯, ৭৫:৪
ত্বক / চামড়া৪:৫৬, ৪১:২০–২১
পা২৪:২৪
হাড়২৩:১৪, ৭৫:৩
মগজ/মাথা/কপাল৯৬:১৫–১৬
বুক / বক্ষ৩:১৫৪, ১১:৫
পেট১৬:৬৬
রক্ত৯৬:২
মাংস২৩:১৪
নখের মতো অঙ্গের ইঙ্গিত (আঙুলের ডগা)৭৫:৪
গোপন অঙ্গ২৩:৫–৭, ২৪:৩০–৩১
পিঠ৪:৪৫, ৮:৫০
ঘাড়৮:১২, ৪৭:৪
নাসিয়া (কপালের সামনের অংশ/ফোরলক)৯৬:১৫–১৬

যেসব অঙ্গ কিয়ামতের দিন সাক্ষ্য দেবে বা কথা বলবে

১. জিহ্বা, হাত ও পা সাক্ষ্য দেবে

“যেদিন তাদের জিহ্বা, তাদের হাত এবং তাদের পা তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে।”
— সূরা আন-নূর ২৪:২৪

এখানে উল্লেখিত অঙ্গগুলো: জিহ্বা, হাত, পা


২. কান, চোখ ও ত্বক সাক্ষ্য দেবে

“অবশেষে যখন তারা সেখানে পৌঁছবে, তখন তাদের কান, তাদের চোখ এবং তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তারা যা করত সে বিষয়ে।”
— সূরা ফুসসিলাত ৪১:২০

উল্লেখিত অঙ্গ: কান, চোখ, ত্বক/চামড়া

এরপর তারা নিজেদের চামড়াকে বলবে:

“তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে?”
চামড়া বলবে:
“আল্লাহ আমাদের কথা বলিয়েছেন, যিনি সবকিছুকে কথা বলান।”
— সূরা ফুসসিলাত ৪১:২১


৩. মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে

“আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব; তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা যা অর্জন করত সে বিষয়ে।”
— সূরা ইয়াসীন ৩৬:৬৫

এখানে:

মুখ বন্ধ থাকবে
হাত কথা বলবে
পা সাক্ষ্য দেবে

কিয়ামতে সাক্ষ্যদানকারী অঙ্গগুলোর সারসংক্ষেপ

অঙ্গকী করবেআয়াত
জিহ্বাসাক্ষ্য দেবে২৪:২৪
হাতকথা বলবে/সাক্ষ্য দেবে২৪:২৪, ৩৬:৬৫
পাসাক্ষ্য দেবে২৪:২৪, ৩৬:৬৫
কানসাক্ষ্য দেবে৪১:২০
চোখসাক্ষ্য দেবে৪১:২০
ত্বক/চামড়াসাক্ষ্য দেবে ও কথা বলবে৪১:২০–২১

বিশেষভাবে উল্লেখযোগ্য আয়াত

হাত কথা বলবে

সূরা ইয়াসীন ৩৬:৬৫

চামড়া কথা বলবে

সূরা ফুসসিলাত ৪১:২১

আঙুলের ডগা (Finger print) পর্যন্ত পুনর্গঠন 

“আমি অবশ্যই তার আঙুলের ডগাসমূহও সঠিকভাবে পুনর্গঠন করতে সক্ষম।”
— সূরা আল-কিয়ামাহ ৭৫:৪

এটি মানুষের দেহ পুনরুত্থানের নিখুঁত ক্ষমতার প্রমাণ হিসেবে এসেছে।

Post a Comment (0)
Previous Post Next Post