দৈনন্দিন জীবনে অহীর অনুশীলনে সংযোগ চর্চা-1 (Daily Life Practice-1): #thanks #daily life

আল-কুরআন মাজীদ কেবল একটি পাঠ্য কিতাব নয়, বরং এটি মানুষের চেতনার প্রতিটি স্তরকে রব্বুল আলামিনের সাথে সংযুক্ত করার এক জীবন্ত পদ্ধতি। আল্লাহ যেভাবে আমাদের শিখিয়েছেন (২:২৩৯), সেই পদ্ধতিতে কথা বলা এবং জীবনের প্রতিটি মুহূর্তে ওহীর শব্দমালা ব্যবহার করা হলো ‘রূহের’ খোরাক জোগানোর শ্রেষ্ঠ মাধ্যম। প্রচলিত অনেক শব্দের চেয়ে আল-কুরআনের শব্দগুলো অধিক শক্তিশালী, বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক নূরে ভরপুর। 

দৈনন্দিন জীবনে অহীর অনুশীলনের সংযোগ চর্চা: 

■ যেভাবে আল্লাহ সু.তা. শিখিয়েছেন কেবলই যাকিছু আল-কুরআনে-দ্র: আয়াত ২:২৩৯, ২:১৯৮, ৫৫:১-২, ১০:৬১, ৭৩:২০, ৭:৩ 

"জাযাকাল্লাহু খাইরান", "ধন্যবাদ" বা "Thank you" — এসবের চাইতেও অধিক সুন্দর ও গভীর অর্থবহ অভিব্যক্তি নিহিত আছে আহসানুল হাদীস তথা কুরআনের ভাষায়। 

কারণ, নাযিলকৃত অহীর প্রতিটি শব্দেই রয়েছে রহমত ও শেফা।  তথ্যসূত্র: সূরা আল-ইসরা ১৭:৮২ 

সুতরাং, Choice is yours! 

চলুন, দৈনন্দিন জীবনে কুরআনের ভাষায় ধন্যবাদ, অভিনন্দন ও কল্যাণ কামনা অনুশীলন করি-

১. পারস্পরিক সাক্ষাৎ ও অভিবাদনে ওহীর ভাষা:

সাধারণ কুশল বিনিময়ের পরিবর্তে আল্লাহ সু.তা. আমাদের শিখিয়েছেন শান্তির বারতা পৌঁছে দিতে।

■ سَلَامٌ عَلَيْكُمْ – সালামুন আলাইকুম! 

অর্থ: তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। প্রয়োগ: এটি কেবল অভিবাদন নয়, বরং একটি ওহী-ভিত্তিক অঙ্গীকার যে আমার পক্ষ থেকে আপনি নিরাপদ। (৬:৫৪, ৭:৪৬)

■ طَيِّبَةً مُّبَارَكَةً – তায়্যিবাতাম মুবারাকাহ! 

অর্থ: পবিত্র ও বরকতময় (অভিবাদন)। প্রয়োগ: নিজ ঘরে বা অন্যের ঘরে প্রবেশের সময় সালামের সাথে এই বিশেষ বিশেষণটি যুক্ত করা ওহীর আদব। (২৪:৬১) 

Thank you! ধন্যবাদ জ্ঞাপন · শুভ কামনা · অভিনন্দন · কল্যাণ কামনায় কুরআনি ভাষা: 

মারহাবা বিকুম! 

অর্থ: ধন্যবাদ / অভিনন্দন আপনাকে বা আপনাদের প্রতি। তথ্যসূত্র: সূরা ছোয়াদ ৩৮:৫৯–৬০ 

মারহাবা বিহিম!

অর্থ: তাদের জন্য অভিনন্দন / শুভ আগমন।  তথ্যসূত্র: সূরা ছোয়াদ ৩৮:৫৯ 

ইউতিকুমুল্লাহু আজরান হাসানা বিইযনিল্লাহ! 

অর্থ: আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন, আল্লাহর ইচ্ছায় বা অনুমতিতে। তথ্যসূত্র: ৪৮:১৬; আয়াত ৩:৪৯, ২:২৪৯, ২:২৫১ 

হাল যাযাউল ইহসানি ইল্লাল ইহসান! 

অর্থ: উত্তম কাজের প্রতিদান কি উত্তম ছাড়া অন্য কিছু হতে পারে?- তথ্যসূত্র: সূরা আর-রহমান ৫৫:৬০; ৫৩:৪১ 

 ফানিমা আজরুল আমিলীন!

অর্থ: তাই তো আমলকারীদের প্রতিদান কতই না উত্তম! -তথ্যসূত্র: সূরা আনকাবূত ২৯:৫৮; সূরা আয-যুমার ৩৯:৭৪ 

ওয়াল্লাহু ইনদাহু আযরুন আজিম! 

অর্থ: আর আল্লাহ, তাঁর নিকটই রয়েছে মহাপুরস্কার।-তথ্যসূত্র: সূরা আত-তাগাবুন ৬৪:১৫ 

إِআন্নাল্লাহা লা ইউদিউ আযরাল মুমিনীন!

অর্থ: নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কর্মফল নষ্ট করেন না। তথ্যসূত্র: সূরা আলে ইমরান ৩:১৭১ 

■ ওয়াল্লাহু মাআকুম ও লা ইয়াতিরুকুম আমালাকুম!

অর্থ: আল্লাহ তোমাদের সঙ্গে আছেন; তিনি তোমাদের কর্মফল ব্যর্থ করবেন না। তথ্যসূত্র: সূরা মুহাম্মদ ৪৭:৩৫ 

■ লিইয়াজযিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন!

অর্থ: যেন আল্লাহ তাদেরকে তাদের কর্মের সর্বোত্তম প্রতিদান দান করেন। -তথ্যসূত্র: সূরা আত-তাওবা ৯:১২১ 

এই আয়াতসমূহের চর্চা শুধু সুন্দর আচরণের প্রকাশ নয়, বরং তা মুমিনের রূহানিয় উন্নতির এক অনন্য অনুশীলন। 

কুরআনের ভাষায় এভাবে ধন্যবাদই হোক আমাদের প্রতিদিনের সৌন্দর্য! 

বিশেষ পরিস্থিতিতে কুরআনি ভাষার অনুশীলন: 

কারও ভালো কিছুতে, উন্নতিতে, সফল কর্মে, সম্পদ বা সন্তানের অগ্রগতিতে, কিংবা জনবল, ক্ষমতা, ধন, রূপ ও গুণে সমৃদ্ধতা দেখে-শুনে বা ব্যবহার করলে — বলুন! (নিজের জন্যও): 

 মা শা-আল্লাহু লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ! 

অর্থ: মা-শা-আল্লাহ! আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো শক্তি নেই। তথ্যসূত্র: সূরা আল-কাহফ ১৮:৩৯; সূরা আল-ইনসান ৭৬:৩০

৩. কারো সাফল্য বা অনুগ্রহ প্রাপ্তিতে কৃতজ্ঞতা ও স্বীকৃতি:

নিজে কোনো নেয়ামত পেলে বা অন্যের উন্নতি দেখলে কেবল ‘অভিনন্দন’ না বলে আল্লাহর দিকে নিসবত করা ওহীর সংযোগ।

■ হাযা মিন ফাদ্বলি রব্বী!

অর্থ: এটি আমার প্রতিপালকের অনুগ্রহ। প্রয়োগ: নিজের কোনো অর্জনে বা সফলতায় অহংকার বিসর্জন দিতে এটি বলুন। (২৭:৪০)

তাবারাকাল্লাহু আহসানুল খালিক্বীন! 

অর্থ: বরকতময় আল্লাহ, যিনি সর্বোত্তম স্রষ্টা। প্রয়োগ: কোনো নবজাতক বা সৃষ্টির অপূর্ব সৌন্দর্য দেখে বিমুগ্ধ হলে। (২৩:১৪)

৪. বিপদ, বিভ্রান্তি ও অজ্ঞদের সম্মুখীন হলে আত্মরক্ষা:

বিপদের সময় বা অনর্থক বিতর্কের মুহূর্তে ওহীর ঢাল ব্যবহার করা জরুরি।

■ سَلَامًا – সালামান 

অর্থ: শান্তি/সালাম। প্রয়োগ: যখন অজ্ঞরা (জাহিলুন) তর্কে লিপ্ত হতে চায়, তখন বিবাদ এড়াতে এই শব্দটি বলে সরে আসা মুমিনের বৈশিষ্ট্য। (২৫:৬৩)

হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকীল 

অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। প্রয়োগ: কোনো ভয়ংকর সংবাদ শুনলে বা শত্রুর ভয় থাকলে। (৩:১৭৩)

৫. সান্ত্বনা ও সহমর্মিতা প্রদানে ওহীর নূর:

শোকাতুর বা দুশ্চিন্তাগ্রস্ত মানুষকে সান্ত্বনা দিতে আল-কুরআনের ভাষা সবচেয়ে কার্যকর।

লা তাহযান ইন্নাল্লাহা মা’আনা! 

অর্থ: তুমি দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। প্রয়োগ: কাউকে বিপদগ্রস্ত দেখলে সাহস জোগাতে এটি ওহী-নির্দেশিত ভাষা। (৯:৪০)

ইন্না মা’আল ‘উসরি ইউসরা 

অর্থ: নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। প্রয়োগ: ধৈর্য ধারণের পরামর্শ দিতে। (৯৪:৬)

২. কথাবার্তার ধরণ ও সামাজিক শিষ্টাচার (Qawlan Series):

মানুষের সাথে কথা বলার সময় কোন পরিস্থিতিতে কেমন শব্দ চয়ন করতে হবে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা আল্লাহ ওহীর মাধ্যমে দিয়েছেন।

■ قَوْلًا كَرِيمًا – ক্বওলান কারীমা  অর্থ: সম্মানজনক/শ্রদ্ধাপূর্ণ কথা।  প্রয়োগ: পিতা-মাতা বা বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলার সময়। (১৭:২৩)

■ قَوْلًا مَّعْرُوفًا – ক্বওলান মা’রূফা অর্থ: ন্যায়সঙ্গত/উত্তম কথা।  প্রয়োগ: সাধারণ সামাজিক আলাপচারিতা বা কাউকে কোনো উপদেশ দেওয়ার সময়। (২:২৩৫, ৩৩:৩২)

■ قَوْلًا لَّيِّنًا – ক্বওলান লাইয়্যিনা অর্থ: নরম/কোমল কথা। প্রয়োগ: প্রতিপক্ষ বা কঠোর হৃদয়ের মানুষের সাথে কথা বলার সময়। (২০:৪৪)

■ قَوْلًا سَدِيدًا – ক্বওলান সাদীদা অর্থ: সঠিক/অকাট্য/স্পষ্ট কথা। প্রয়োগ: বিচার-ফয়সালা বা কোনো চুক্তির সময় যেখানে সত্য বলা অপরিহার্য। (৩৩:৭০, ৪:৯)

সালাম যখন জান্নাতী জীবনের প্রতিধ্বনি:

আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসীদের যে ভাষা ও আচরণের কথা বর্ণনা করেছেন, সেখানে সালামের অবস্থান অত্যন্ত উঁচুতে।

সেখানে (জান্নাতে) তাদের প্রার্থনা হবে— ‘হে আল্লাহ! আপনি পবিত্র!’ এবং সেখানে তাদের পারস্পরিক সম্ভাষণ (تحية) হবে— ‘সালাম’। (১০:১০)

তাত্ত্বিক অনুধাবন: ওহীর এই ‘নজম’ নির্দেশ করে যে, ‘সালাম’ শব্দটি দুআ ও সম্ভাষণের এক অনন্য সংমিশ্রণ। যখন মুমিনরা একে অপরকে সালাম দেয়, তখন তারা মূলত ১০:১০ আয়াতের জান্নাতী সংস্কৃতির অনুশীলন করে। এটি একটি ‘প্রোফেটিক ডিপ্লোমাসি’ যা মানুষের অন্তরে প্রশান্তি (সাকান) তৈরি করে।

অনুপস্থিত বা বিশেষ ব্যক্তিদের জন্য দুআ: ‘সালামুন আলাইহে!’

আমরা যখন কোনো নবী, রাসূল বা কোনো প্রিয় ব্যক্তির জন্য শান্তি ও সুরক্ষা কামনা করি, তখন ওহী আমাদের একটি সুনির্দিষ্ট শব্দমালা শিখিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সালামুন আলা ইয়াহইয়া (সালামুন আলাইহে)-এর জন্য দুআয় বলেছিলেন:

■ وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا

উচ্চারণ: ওয়া সালামুন ‘আলাইহে ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামূতু ওয়া ইয়াওমা ইয়ুব‘আছু হাইয়্যা।

অর্থ: এবং তাঁর প্রতি শান্তি/সালাম— যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন তাঁর মৃত্যু হবে এবং যেদিন তিনি জীবিত হয়ে পুনরুত্থিত হবেন। (১৯:১৫)

যৌক্তিক সংযোগ: এই আয়াতটি একটি প্রত্যক্ষ দলিল যে, কারো জন্য সম্মান ও শান্তি কামনায় ‘সালামুন আলাইহে’ (Peace be upon him) বলা ওহী-সমর্থিত পদ্ধতি।

যৌক্তিক পূর্ণতা ও উপসংহার:

আল-কুরআনের এই শব্দমালাগুলো কেবল ব্যাকরণ নয়, বরং এগুলো একেকটি ‘রূহানি ইনজেকশন’।আমরা যখন ‘জাযাকাল্লাহ’ এর পরিবর্তে ওহীর ভাষায়-

 “লিইয়াজযিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন” (৯:১২১) বা “ইউতিকুমুল্লাহু আজরান হাসানা” (৪৮:১৬)

বলি, তখন আমরা মূলত অপর ভাইয়ের জন্য আল্লাহর অকাট্য আয়াতের গ্যারান্টি প্রার্থনা করি। 

ওহীর সংযোগে থাকা মানে হলো আমাদের জিহ্বাকে আল্লাহর আয়াতের ছাঁচে ঢালাই করা। এতে মানুষের ‘ক্বলব’ বা অন্তর মোহর মারা (৪:১৫৫) হওয়া থেকে রক্ষা পায় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর পর্যবেক্ষণ (১০:৬১) জাগ্রত থাকে।

প্রাত্যহিক জীবনে চর্চার জন্য সংশ্লিষ্ট কুরআনি দুআ-তাসবিহ:

আল্লাহ রব্বুল আলামিন আমাদের জবানকে ওহীর নূরে সিক্ত রাখুন:

দুআ-১ (সত্যের সাক্ষী হওয়ার সংকল্প):

 رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَوَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ 

উচ্চারণ: রব্বানা আমান্না বিমা আনযালতা ওয়াত্তাবানা’র রাসূলা ফাকতুবনা মা’আশ শাহিদীন। (৩:৫৩) অর্থ: “হে আমাদের রব! আমরা ঈমান এনেছি যা আপনি নাযিল করেছেন এবং আমরা রসূলের আনুগত্য করেছি; সুতরাং আমাদের সাক্ষ্যদানকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করুন।”

দুআ-২ (হেদায়াতের ওপর অটল থাকা):

 رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْهَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً 

উচ্চারণ: রব্বানা লা তুযিগ ক্বুলূবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রহমাহ। (৩:৮) অর্থ: “হে আমাদের প্রতিপালক! সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে বিচ্যুত করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন।”

দুআ-৩ (জ্ঞানের পূর্ণতা ও নিরাময়ের জন্য):

وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا ۝وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ 

উচ্চারণ: রব্বি যিদনী ‘ইলমা। ওয়া নুনাযযিলু মিনাল ক্বরআনি মা হুয়া শিফাউঁ ওয়া রহমাহ। (২০:১১৪,১৭:৮২) 

অর্থ: “বলো— হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আর আমি কুরআন থেকে এমন বিষয় নাযিল করি যা নিরাময় ও রহমত।”

তসবিহ (অবিরাম কৃতজ্ঞতা): 

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ ۝وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ ۝ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

উচ্চারণ: সুবহানা রব্বিকা রব্বিল ‘ইযযাতি ‘আম্মা ইয়াসিফুন। ওয়া সালামুন ‘আলাল মুরসালীন। ওয়াল হামদু লিল্লাহি রব্বিল ‘আলামীন। (৩৭:১৮০-১৮২) 

সাদাকাল্লাহু ওয়া রাসূলুহ (৩৩:২২)

Post a Comment (0)
Previous Post Next Post