শেষমেশ সেই তো এলে একা- একাই! (আয়াত ৬:৯৪)

-সূরা আন নাস; আয়াত ৪:১

ওহে মানুষ! তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক প্রাণ থেকে, আর তা হতে তিনি সৃষ্টি করেছেন তার দাম্পত্যসাথীকে এবং তাদের উভয় হতে ছড়িয়ে দিয়েছেন অনেক নর ও নারী। আর তোমরা ভয় করো সেই আল্লাহকে, যার মাধ্যমে তোমরা পরস্পর চাও এবং আত্মীয়তার সম্পর্ককে। নিশ্চয় আল্লাহ হলেন তোমাদের ওপর পর্যবেক্ষক। 

কুরআনে স্ত্রীকে মানুষের জন্য আল্লাহর দেওয়া প্রশান্তি, ভালোবাসা ও রহমতের নিয়ামত তথা নিদর্শন (আয়াত) হিসেবে খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে।

 সূরা আর-রূম ৩০:২১:

আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে—তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনীদের (পরম সঙ্গী/সঙ্গীনি) সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন।-সূরা আর-রূম ৩০:২১

আরেকটি আয়াতে আল্লাহ স্বামী-স্ত্রীকে একে অপরের “পোশাক” বলেছেন:

“তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক।”  -সূরা আল-বাকারা ২:১৮৭

ভিডিও নিচের দিকে-


তাইতো আমার আবেদন- ঈমানের ঘরের মানুষ তথা আমার  হোম মিনিস্ট্রির জন্য রবের কাছে এভাবে-

রব্বিগফির লী ওয়ালিওয়ালিদাইয়া, ওয়ালিমান দাখালা বাইতিয়া মু’মিনাওঁ, ওয়ালিল মু’মিনীনা ওয়াল মু’মিনাতি, ওয়ালা তাযিদিয্-যালিমীনা ইল্লা তাবারা।

অর্থ:
হে আমার রব! আমাকে ক্ষমা করুন, আমার পিতা-মাতাকে ক্ষমা করুন, আর যে ব্যক্তি মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করেছে তাকে এবং সকল মুমিন পুরুষ ও মুমিন নারীকে ক্ষমা করুন। আর জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করবেন না। -
সূরা নূহ ৭১:২৮

*•̩̩͙✩•̩̩͙*˚⁺‧͙  ͙⁺˚*•̩̩͙̩̩͙͙ 

ভিডিওটিতে যা বলে-

“এই জগতে আমি যে এক দুঃখের ফেরিওয়ালা!

মিছে মায়ার এই ভুবনে কেউ তো কারও নয়,

দিনের শেষে একলা আমি—মনে বাড়ে ভয়…”

কথাগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় আল-কুরআনের সেই সত্য—

তোমরা আমার কাছে এসেছ একাকী, যেমন আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম।”
— সূরা আল-আন‘আম ৬:৯৪

দুনিয়ার সব সম্পর্ক, মায়া ও পরিচয়ের ঊর্ধ্বে—শেষ প্রত্যাবর্তন প্রত্যেকেরই একাকী, আল্লাহর কাছে।

🎬 Video Credit: মূল নির্মাতা (Original Creator)।

ℹ️ শ্রোতাদের অবগতির জন্য:
এই চ্যানেলে প্রকাশিত অডিও ও ভিডিওসমূহ মূলত ইউটিউব কিংবা অন্যান্য উৎস থেকে সংগ্রহকৃত বা ধার করা উপকরণ। এগুলো সম্পূর্ণ বিনামূল্যে এই কন্টেন্টের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে মাত্র।
Post a Comment (0)
Previous Post Next Post