মানুষের রব এভাবে সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বলেন-
সূরা আল আহকাফ; আয়াত ৪৫:১৫
আর আমরা মানুষকে অসিয়ত করেছি তার বাবা-মায়ের সাথে উত্তম আচরণ করতে। তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছিল এবং তাকে কষ্ট করে প্রসব করেছিল। আর তার গর্ভধারণ এবং তার দুগ্ধত্যাগ ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তি-সামর্থ্যে পৌঁছল এবং চল্লিশ বছরে উপনীত হলো, সে বলল!
একটি ভিডিও শুনতে: নিচের দিকে-
রব্বি আওযি‘নী আন আশকুরা নি‘মাতাকাল্লাতী আন‘আমতা ‘আলাইয়্যা ওয়া ‘আলা ওয়ালিদাইয়া, ওয়া আন আ‘মালা সালিহান তারদ্বাহু, ওয়া আসলিহ্ লী ফী যুররিয়্যাতী; ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল-মুসলিমীন।
-হে আমার রব! আপনি আমাকে আপনার সে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের যোগ্যতা দিন, যে নিয়ামত আপনি আমার প্রতি এবং আমার বাবা-মায়ের প্রতি দিয়েছেন এবং আমলে সলেহ করার, যা আপনি পছন্দ করেন। আর আপনি আমার জন্য আমার প্রজন্মের মধ্যে পরিশুদ্ধি দান করুন। নিশ্চয় আমি আপনার কাছে তওবা করলাম। আর নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।
এবং তাদের উভয়ের প্রতি রহমতের সাথে বিনয়ের বাহু নত করো এবং বলো!
রব্বির হামহুমা কামা রব্বায়ানী সাগীরান।
হে আমার রব! তাদের উভয়কে দয়া করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালনপালন করেছে। -আয়াত ১৭:২৪
